সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বরিশালে কী করছেন বুবলী?

অনলাইন ডেস্ক :

শাকিব-মোড়ক থেকে বেরিয়ে বুবলী ছুটছেন বাতাসের বেগে। ক্যারিয়ার উড়ছে আকাশের দিকে। প্রেক্ষাগৃহ হয়ে ওয়েব- সবখানে ভাঙছেন নিজেকে। পাচ্ছেন করতালি। সেই মাপে বেড়েছে শুটিং ব্যস্ততাও। ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, কক্সবাজার- ভ্রমণ করছেন নিয়মিত। সেই সূত্রে এবার এই নায়িকাকে থামতে হচ্ছে বরিশালে। সেখানে থাকতে হচ্ছে টানা ১০ দিন। বুবলী জানান, ২০ মে থেকে বরিশালের বরগুনায় মহরতের মাধ্যমে শুরু হয়েছে ‘প্রেম পুরাণ’ নামে একটি ছবির শুটিং। চলবে আগামী ৩০ মে পর্যন্ত। ত্রিভুজ প্রেমের গল্পের এ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন মাহমুদ হাসান শিকদার ও মাসুদ মহিউদ্দিন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন জিয়াউল রোশান ও সাজ্জাদ। প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া জানায়, বরিশালে প্রথম লটের শুটিং চলছে। এরপর ঢাকায় ফিরবে টিম। এদিকে বুবলী অভিনীত ‘তালাশ’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে সম্প্রতি। যা প্রশংসিত হয়েছে অন্তর্জালে। সৈকত নাসির পরিচালিত এই ছবিটি আগামী ১৭ জুন মুক্তি পাবে। অন্যদিকে গত ঈদে দেশের সর্বাধিক হলে মুক্তি পেয়েছে তার সর্বশেষ ছবি ‘বিদ্রোহী’।