সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

শৃঙ্খলাভঙ্গের কারণে ফিরে যাচ্ছেন লঙ্কান ব্যাটসম্যান

অনলাইন ডেস্ক :

দলের সফর শেষ হওয়ার আগেই সফর শেষ কামির মিশারার। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে শ্রীলঙ্কার এই কিপার-ব্যাটসম্যানকে। শ্রীলঙ্কা ক্রিকেটের সংবাদবিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৪ মে) জানানো হয়, সফরের আচরণবিধির ১ ধারা ভঙ্গের কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে মিশারাকে। শৃঙ্খলাভঙ্গের ঘটনা সুনির্দিষ্ট করে সেখানে উল্লেখ করা হয়নি। তবে দেশে ফেরার পর পুরোপুরি তদন্ত হবে তার বিরুদ্ধে আনা অভিযোগের। সেই প্রেক্ষিতে পরে সিদ্ধান্ত নেওয়া হবে, আরও শাস্তি দেওয়া হবে কিনা। শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি খেলেছেন মিশারা। ২১ বছর বয়সী কিপার-ব্যাটসম্যানকে দারুণ প্রতিভাবান মনে করা হয়। এখন পর্যন্ত ১০টি করে প্রথম শ্রেণির ম্যাচ ও টি-টোয়েন্টি খেলে তার রেকর্ড বেশ উজ্জ্বল। তবে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পাওয়ার ঘটনা তার আগেও আছে। ২০১৯ সালে দেশের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় অতিরিক্ত মদ্যপানের জন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছি তাকে, সঙ্গে দেওয়া হয়েছিল এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা।