সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে ভেট্টরি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের সাবেক স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি এবার অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২৪ মে) আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে সাহায্য করবেন এই সাবেক নিউজিল্যান্ড গ্রেট। যিনি বিশাল অংকের অর্থের বিনিময়ে বাংলাদেশে ১০০ কর্মদিবস স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন। ম্যাকডোনাল্ডের সঙ্গে ভেট্টোরির বন্ধুত্ব অনেক আগে থেকেই। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে দুজন একসঙ্গে কাজ করেছেন। ভেট্টোরি ব্যাঙ্গালোরে খেলার পাশাপাশি কোচও ছিলেন। পুরনো সেই জুটিই আবার অস্ট্রেলিয়া দলে দেখা যাবে। নতুন দায়িত্ব নিয়ে ভেট্টরি বলেছেন, ‘খুব শক্তিশালী এবং ঐক্যবদ্ধ একটা দল আমার হাতে রয়েছে। আশা করি আমরা সাফল্য পাব।’জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করার পর সহকারী কোচ ম্যাকডোনাল্ডকেই কোচ বানিয়েছে অস্ট্রেলিয়া। ফলে সহকারী কোচের পদটি ফাঁকাই ছিল। সেই জায়গা পূরণ করলেন ভেট্টোরি। নিউজিল্যান্ডের হয়ে ১১৩টি টেস্ট এবং ২৯৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ায় যোগ দিলেও তিনি ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে বার্মিংহ্যাম ফিনিক্সেও কোচ হিসেবে কাজ করবেন।