সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

‘জবা’ নাটকের জন্য নায়িকা খুঁজছে দীপ্ত টিভি

অনলাইন ডেস্ক :

দীপ্ত টিভিতে আসছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘জবা’। ধারাবাহিকটির প্রধান চরিত্র জবার জন্য খোঁজা হচ্ছে নতুন মুখ। এর জন্য আয়োজন করা হচ্ছে ‘জবার খোঁজে’ নামে একটি ইভেন্ট। অভিজ্ঞ বিচারকম-লীর মাধ্যমে অডিশন নিয়ে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত করা হবে পাঁচজন শিল্পীকে। নির্বাচিত পাঁচজন অভিনয়শিল্পী দীপ্ত টিভির ঢাকা ক্যাম্পে ৭-১০ দিনের জন্য অবস্থান করবেন। সেখানে গ্রুমিংয়ের নানা ধাপ এবং তার পরবর্তী পারফরম্যান্সের মাধ্যমে একজনকে জবা চরিত্রের জন্য চূড়ান্ত করা হবে। দীপ্ত কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহীরা দীপ্ত অনলাইনেই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ফরমটি পূরণ করতে পারবেন।