সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ইসলাম গ্রহণ করলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা

অনলাইন ডেস্ক :

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভারতীয় টিভি অভিনেত্রী দীপিকা কাকর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ২০১৮ সালে ইসলাম গ্রহণ করেছি, আমি এখন মুসলমান, এটাই আমার গর্বের বিষয়। টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা যায়, ধর্ম পরিবর্তন করার পর নিজের নামও পরিবর্তন করেছেন এই অভিনেত্রী। এখন আর দীপিকা কাকর নাম ব্যবহার করেন না তিনি। নতুন নাম দিয়েছেন ‘ফাইজা’। সংবাদমাধ্যমকে ফাইজা বলেন, আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার পরিবারও আমাকে সাহায্য করেছে। কাউকে কষ্ট দেয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি। আমি খুশিমনে এ সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি। ২০১৮ সালে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনি বলেছিলেন, ইসলামকে নিজের করার পর আমি খুব সুখী ও নিশ্চিন্ত। বিয়ের পর জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং আমার মানসিক প্রশান্তির পাশাপাশি আনন্দ অর্জিত হয়েছে। ইসলাম নিয়ে বেশ পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেন তিনি।
প্রসঙ্গত, ইসলামে প্রবেশের পর এই অভিনেত্রী উগ্রবাদী হিন্দুদের রোষানলেও পড়েছিলেন।