সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সালমানের ছবি ছাড়লেন আয়ুশ!

অনলাইন ডেস্ক :

সালমানের হাত ধরেই বলিউডে পা রেখেছেন অভিনেতার ভগ্নীপতি আয়ুশ শর্মা। ‘লাভরাত্রি’, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর পর ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তেও কাজ করছিলেন অভিনেতা। কিন্তু শোনা যাচ্ছে একটু মতবিরোধ হতেই সালমানের ছবি থেকে সরে গেলেন আয়ুশ। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার ঘনিষ্ঠ এক সূত্র বলেছেন, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি-র টিম শুটিং শুরু করে দিয়েছিল। তারপর কিছু সমস্যা তৈরি হয় আয়ুশ আর এসকেএফের মধ্যে। আর তার জেরেই নিজেকে সরিয়ে নেন আয়ুশ।’ তবে মনোমালিন্যের খবর মানতে রাজি নিন আয়ুশ। সিনেমা ছেড়ে দেয়া প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘চরিত্রটি ছোট ছিল, তাই সরে গিয়েছি।’ আয়ুশের সঙ্গে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছেড়েছেন জহির ইকবালও। এই অভিনেতাও সালমানের সাহায্যেই বলিউডে পা রাখেন। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ টিমের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা না হলেও জানা গেছে এই সিনেমায় ছেড়ে যাওয়া দুই অভিনেতার জায়গায় আসবেন অভিমন্যু দাসানি (ভাগ্যশ্রীর ছেলে) ও মিজান জাফরি (জাভেদ জাফরির ছেলে)।