সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কলকাতা ছবির নায়িকা হচ্ছেন তিশা

অনলাইন ডেস্ক :

বছরের শুরুতেই ইলহাম নুসরাত ফারুকীর মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নতুন মায়ের দায়িত্বটা যে দক্ষ অভিনেত্রী তিশা ভালোই সামলাচ্ছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেইলার প্রদর্শনীর জন্য সম্প্রতি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন তিশা। তাঁর সফরসঙ্গী হয়েছেন কন্যাসহ স্বামী খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে মার্কিন সাময়িকী ভ্যারাইটির সঙ্গে নতুন কাজ প্রসঙ্গে কথা বলেছেন তিশা। জানিয়েছেন, ভারতের কলকাতাভিত্তিক এক প্রযোজনা প্রতিষ্ঠানের একটি প্রজেক্টে অভিনয়ের জন্য আলোচনা চলছে তাঁর। তবে এই প্রসঙ্গে বিস্তারিত আর কিছুই জানাননি অভিনেত্রী। এ ছাড়া তিশা জানিয়েছেন ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার পর ফের প্রযোজনায় নাম লেখাচ্ছেন তিনি। সেটিও পরিচালনা করবেন মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমাটি প্রসঙ্গে তিশার ভাষ্য, ‘এটি একেবারেই ব্যক্তিগত একটি প্রকল্প’। ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ সিনেমায় তিশা অভিনয় করেছেন বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে। সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।