সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

১৭ বছর লিভ-ইনের পর ৫৪-তে বিয়ে

অনলাইন ডেস্ক :

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক হংসল মেহতা। ‘আলীগড়’, ‘ওমের্তা’, ‘শহীদ’-এর মতো চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। তার বয়স এখন ৫৪ বছর। জীবনের এ পর্যায়ে এসে বিয়ের পিঁড়িতে বসলেন এই নির্মাতা। কনে অভিনেতা ইউসুফ হোসাইনের কন্যা সাফিনা হোসাইন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ১৭ বছর সাফিনা হোসাইনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন হংসল মেহতা। এ সংসারে তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ ১৭ বছর লিভ-ইনে থাকার পর বিয়ে করলেন এই জুটি। হংসল মেহতা বলেনÑ‘১৭ বছর পর আমাদের দুটি সন্তান। ছেলেদের বড় হতে দেখে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছি। বরাবরের মতো এটিও অনেক দেরিতে এবং অপরিকল্পিত। শেষ পর্যন্ত ভালোবাসা অন্য সবকিছুর আগে প্রাধান্য পায়।’ ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন পরিচালক হংসল মেহতা। তাতে দেখা যায়, ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের কাগজে স্বাক্ষর করছেন তারা। শোবিজ অঙ্গনের অনেকে এ জুটিকে অভিনন্দন জানাচ্ছেন। হংসল মেহতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে সুনীতার সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। এ ঘরে দু’টি পুত্রসন্তান রয়েছে। এ সংসারের ইতি টানার পর সাফিনার সঙ্গে সম্পর্কে জড়ান হংসল।