সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মাদক মামলায় খালাস পেলেন শাহরুখপুত্র

অনলাইন ডেস্ক :

মাদককান্ডে গত বছর দীর্ঘ ২৮ দিন জেল খাটা শাহরুখপুত্র আরিয়ান খান নির্দোষ। তাঁকে বেকসুর খালাস দিয়েছ ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। অবশেষে চূড়ান্ত জয় এলো খান পরিবারের পক্ষেই। শুক্রবার (২৭ মে) ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাকে মামলা থেকে সম্পূর্ণভাবে খালাস করে দিয়েছে। ২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়া-গামী এক প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ানকে। মাঝরাতে ঘটা ওই কা-ে নড়ে বসে গোটা দেশ। এরপরের দিন গ্রেপ্তার দেখানো হয় আরিয়ানকে। নিম্ন আদালত বারবার তার জামিন আবেদন খারিজ করে দেয়। ফলে অনেকদিন জেলও খাটতে হয়েছে কিং খানের ছেলেকে। পরে ৩১ অক্টোবর বোম্বে আদালত আরিয়ানকে জামিন দেন। জেল থেকে বের হয়ে বাড়িতে ফিরলেও অনেকটা আড়ালেই আছেন তিনি। মাঝে কেবল আইপিএলের নিলামে উপস্থিত হয়েছিলেন। প্রমোদতরীর ওই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। প্রধান ৩ অভিযুক্ত ছিলেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচা। মামলা চলাকালীন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আরিয়ানের কাছে মাদক না থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেপ্তার করা হয়, সেটা নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি এনসিবির ঘুষ নেওয়ার কথাও শোনা যায়। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অনেক তারকাও দাবি করেন, শাহরুখের ছেলেকে ফাঁসানো হয়েছে।