সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অবশেষে আসছে অমানুষ

অনলাইন ডেস্ক :

বেশ আগেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমাটি। রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত প্রথম সিনেমা এটি। এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবিটি মুক্তি পায়নি। এবার অপেক্ষার পালা শেষ। আগামী ১৭ জুন ‘অমানুষ’ মুক্তি পাবে বলে সংবাদমাধ্যমকে জানালেন অনন্য মামুন। রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত প্রথম সিনেমা ‘অমানুষ’। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই। পরিচালিত অনন্য মামুন বলেন, ‘‘অমানুষ’ আমার পরিচালিত ১৬তম সিনেমা। সিনেমার গল্প, অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। নতুন অনেক কিছুর সঙ্গে পরিচিত হবে আমাদের দর্শকরা। এই সিনেমার প্রতিটি চরিত্র মুগ্ধ করবে আশা করছি। ’ জানা গেছে, এই সিনেমায় স্থান পাওয়া একটি রবীন্দ্রসংগীতে ‘আপত্তি’ থাকায় সেটা বাদ দিতে বলেছেন বোর্ডের সদস্যরা। গত বছর ১ এপ্রিল বান্দরবানে ‘অমানুষ’র শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে আগস্টের মাঝামাঝিতে শুটিং সম্পন্ন হয় ঢাকায়। করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই পুরো সিনেমার কাজ করেছেন শিল্পীরা। বিশেষ এই সিনেমার জন্য নিরবকে বাস্তবেও লুক বদলাতে হয়েছে। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ, চরিত্রটি ডাকাত কিংবা অমানুষের।