সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

দলে পরিবর্তনের ইঙ্গিত হেড কোচের

অনলাইন ডেস্ক :

প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট, পরে লিটন-মুশফিকের প্রতিরোধ ভাঙতেই বাকিরাও দ্রুত আউট। দ্বিতীয় ইনিংসেও তাই হয়েছে। ২৩ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে হয়েছে। এবার সাকিবের সঙ্গে জুটি বাঁধেন লিটন। কিন্তু লিটনের বিদায় জুটি ভাঙার পর আর মাত্র ১৩ রানের মধ্যেই গুটিয়ে যায় দল। ২৯ রানের মামুলি টার্গেটে শ্রীলঙ্কা ৩ ওভারেই পৌঁছে যায়। এই ব্যাটিং ধস নিয়ে ভীষণ চিন্তায় পড়েছেন দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমরা যদি এর (ব্যাটিং ধস) কারণ জানতাম, তাহলে তো এটি হতো না। তবে আমাদের অবশ্যই কিছু করতে হবে। সেটি হতে পারে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা। মানে দেখুন, দুই ইনিংসে ২০ রানে ৪ ও ২৫ রানে ৫ উইকেট- এই অবস্থা থেকে আপনি টেস্ট জিততে পারবেন না।’ এই ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের ৬ জন ‘ডাক’ মেরে বিশ্বরেকর্ড গড়েছে। দ্বিতীয় ইনিংসে আরও তিন ‘ডাক’। ডমিঙ্গো বলেন, ‘আমাদের অবশ্যই এ বিষয়ে নজর দিতে হবে এবং কিছুতে পরিবর্তন আনতে হবে। গত ছয় থেকে আট মাসে এটি অনেকবার হয়েছে। কিছু তো বদলাতে হবেই। সেটি ব্যাটিং অর্ডারে পরিবর্তন হোক কিংবা একাদশে দুই-একটি পরিবর্তন। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ‘