সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ব্যাটারদের ব্যর্থতায় হারলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

ঢাকা টেস্টের চতুর্থ দিনেই হারের শঙ্কা মাথাচাড়া দিয়েছিল। তবে সাকিব আল হাসান বলেছেন, হারের আগে হার মানার মানসিকতা নেই তাদের দলের। ইনিংস হারের শঙ্কা নিয়ে শুক্রবার পঞ্চম ও শেষ দিনে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে ইনিংস হার এড়িয়ে উল্টো লিড নিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দেয় স্বাগতিকরা। সেসব কাজে আসেনি। ১০ উইকেটে হারতে হয়েছে শ্রীলঙ্কার কাছে। প্রথম ইনিংসে ৩৬৫ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ দল। পরে লঙ্কানদের প্রথম ইনিংস থামায় ৫০৬ রানে। এতে ১৪১ রানের লিড পায় তারা। প্রথম ইনিংসের মতো হতাশজনক শুরু বাংলাদেশি ব্যাটারদের। খাদের কিনারা থেকে ষষ্ঠ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও তা আলোর মুখে দেখেনি। বাংলাদেশের ইনিংস থামে ১৬৯ রানে। এতে ২৯ রানের লক্ষ্য টপকাতে নেমে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা। দেড় সেশনের বেশি সময় হাতে রেখে পাওয়া এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিল লঙ্কানরা। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ ড্রয়ে শেষ হয়। হোম অব অব ক্রিকেট খ্যাত মিরপুরে ২৩ ম্যাচে বাংলাদেশ দলের ১৪তম হার এটি। সব মিলিয়ে ঘরের মাঠে এটি ৬৯ টেস্টে ৪৫তম পরাজয়। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যান একেবারেই সুখকর টাইগারদের। ১০ ম্যাচে কোনো জয় নেই, এনিয়ে হার ৭ ম্যাচে।