সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

হারমনি আর মন্দিরা নিয়ে হাজির সাব্বির-সম্পা

অনলাইন ডেস্ক :

ঈদের আগে প্রকাশ পায় ঢাকার শিল্পী সাব্বির নাসির এবং কলকাতার গায়িকা সম্পা বিশ্বাসের ‘চান রাতে’। গানটি প্রকাশের পর অল্প সময়ে শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পান তারা। একই জুটি এবার হাজির হলেন হারমনি আর মন্দিরা নিয়ে। গানটির শুরুটা এমন, সাব্বির নাসির গাইছেন- তুমি হারমনি বাজাও আমি বাউল গান শোনাই। তার জবাবে সম্পা বলছেন- তুমি মন্দিরা বাজাও আমি প্রেমের গান শোনাই। এমন রোমান্টিক কথায় সাজানো লোক-ঘরানার গানটির নাম ‘হারমনি বাজাও’। যা গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ইউটিউবে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন প্লাবন কোরেশী। সাব্বির নাসির বলেন, ‘প্লাবন দার সাথে এই জুটির তৃতীয় গান এটি। এই গানে প্লাবন নিজে হারমোনিয়াম বাজিয়েছেন। ভিডিওটি পরিচালনা করেছেন প্রীতুল এবং সম্পাদনা করেছেন ইভান। আশা করি, শ্রোতাদের শুনতে ভালো লাগবে। আর যারা বাংলা ফোক গানের ভক্ত, তাদের কাছে এই জুটি আরও সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস।’ এদিকে সম্পা বিশ্বাস বলেন, ‘আমাদের একসাথে কাজ করা এটা পঞ্চম গান। নতুন গানটি যারা এখনও শোনোনি তারা শুনে ফেলো গানটি। আগামী দিনে আরও অনেক নতুন গান আমরা আনছি।’