সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নতুন কমিটি পেলেন পরিচালকরা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির দ্বিবার্ষিক (২০২২-২০২৩) নির্বাচন হয়েছে গত শুক্রবার। সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএফডিসিতে নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। এরপর ভোটগণনা শুরু হয়। রাতে হয় ফল ঘোষণা। এবার নির্বাচনের আগে সভাপতি এস আই ফারুকসহ প্রচার ও দপ্তর সম্পাদক আকতার হোসেন (আকতার হামিদ), কার্যকরী সদস্য একরামুল ইসলাম একরাম, আজহার হোসেন, মোসাদেক রহমান ফাগুন, আবু হানিফ পাঠান, মাসুদা আক্তার ঐশিকা, আমিনুল ইসলাম আপেল, রবিউল ইসলাম রবি, মোস্তাফিজুল ফিদাউল হাসান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন করে বিজয়ী হয়েছেন সহ-সভাপতি পদে মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এ টি এম বাবুল সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে মো. জামান, কোষাধ্যক্ষ পদে গাজী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মিজানুর রহমান মিজান। বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মণি। বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির এবার মোট ভোটার ছিল ১৯৯ জন। নির্বাচন কমিশন ছিলেন বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মণি। তার সঙ্গে সদস্য হিসাবে ছিলেন বিএইচ নিশান, এম এ আউয়াল।