সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

লজ্জায় মাটিতে মাথা মিশে যাচ্ছে: মিকা সিং

অনলাইন ডেস্ক :

“এক সময় বড় গলায় বলতাম, পাঞ্জাবি হিসেবে আমি গর্বিত! আর এখন? লজ্জায় মাটিতে মাথা মিশে যাচ্ছে। ” বলতে বলতে চোখে পানিএসে গেল সঙ্গীত তারকা মিকা সিং-এর। তরুণ গায়ক তথা গীতিকার সিধু মুসওয়ালার হত্যাকা-ে ভেঙে পড়েছেন তিনি। পাঞ্জাবের বুকে একজন প্রতিভাবান তরুণ শিল্পীর জীবন এ ভাবে শেষ হয়ে যাবে? নিজে একজন পাঞ্জাবি হয়ে কিছুতেই মেনে নিতে পারছেন না মিকা। পাঞ্জাবের রাজ্য সরকারের কাছে তাঁর আহবান কঠোর শাস্তি হোক অপরাধীর। সিধুর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মিকা। স্মৃতির বিপুল ভার তাঁকে যেন আরও নিঃসঙ্গ করে দিচ্ছে প্রতি মুহূর্তে। ভয়ও করছে, এই কি তাঁর প্রিয় জন্মভূমি? ২৮ বছরের শিল্পীকে খুন করে যে পাঞ্জাব, তাকে কি চিনতেন মিকা? সোমবার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রয়াত সিধুর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন ‘ইবন বতুতা’-র গায়ক। ক্ষোভ প্রকাশ করে দিয়ে লিখেছিলেন ‘উজ্জ্বল ভবিষ্যত, জনপ্রিয়তা ছেড়ে চলে যেতে হলো সিধুকে। এর বিচার চাই। ওর আত্মা শান্তি পাক।’ প্রয়াত গায়কের সঙ্গে তোলা একটি ভিডিয়োও শেয়ার করেছেন মিকা। যাতে দেখা যাচ্ছে মিকা এবং সিধু আরও কয়েক জনের সঙ্গে বসে আছেন। মিকা নিজে হাতে পুরস্কার তুলে দিয়ে সিধুর সঙ্গে সবার আলাপ করিয়ে দিলেন। সেটি ছিল তরুণ গায়কের জীবনেও উজ্জ্বল এক মুহূর্ত। পোস্টের নীচে মিকা আরও একবার স্মরণ করলেন সিধুর জনপ্রিয় গানগুলি। বললেন, ‘তোমার গান তোমার হয়ে কথা বলবে। এগুলোর মধ্যে দিয়েই অসংখ্য মানুষের হৃদয়ে তুমি থেকে যাবে। “রোববার সন্ধ্যায় পঞ্জাবের মানসায় সিধু গুলিবিদ্ধ হওয়ার পরই মুখ খুলেছিলেন মিকা। বলেছিলেন, গ্যাংস্টাররা ওর পিছনে পড়েছিল। তাদেরই কেউ ওঁকে খুন করেছে। মিকার সেই অনুমানই হয়তো সত্যি বলে মনে করছে তদন্তকারী দল। কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার নিজের একটি ফেসবুক পোস্টে ইতোমধ্যেই গায়ককে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। সূত্র-আনন্দবাজার।