সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

অবশেষে আমির খানের সিনেমার ট্রেইলার প্রকাশ

অনলাইন ডেস্ক :

বহুল প্রতীক্ষিত ছবি; আমির খান ও কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’র ট্রেইলার মুক্তি পেয়েছে। আইপিএলের মঞ্চে, খেলার মাঝেই মুক্তি দেওয়া হয়েছে সিনেমার ট্রেইলার। গত রোববার গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের খেলার মাঝেই মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’র ট্রেইলার। ট্রেইলারের ঝলক দেখে মুগ্ধ আমির খানের ভক্তরা। হলিউডের জনপ্রিয় ছবি, ফরেস্ট গাম্পের (১৯৯৪) অফিশিয়াল রিমেক লাল সিং চাড্ডা। এক শিখ ব্যক্তির গোটা দেশের যাত্রার গল্প ফুটে উঠবে এই ছবিতে। এই ছবির পরিচালক সিক্রেট সুপারস্টার খ্যাত অদ্বৈত চন্দন। ভারতের প্রায় ১০০টি লোকেশনে হয়েছে এই ছবির শুটিং। তুরস্কেও ‘লাল সিং চড্ডা’র শুটিং সেরেছেন আমির। ২০১৯ থেকে শুরু হয়েছিল ‘লাল সিং চড্ডা’ ছবির শুটিং। করোনার কারণে বারবার পিছিয়েছে শুটিং। সেই সাথে পিছিয়েছে মুক্তির তারিখও। অবশেষে দর্শকদের সামনে সেই ছবির প্রথম ঝলক। ১১ আগস্ট মুক্তি পাবে এই ছবি।