সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

এশিয়ার কয়েকটি দেশে বেড়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

ভারত পেরিয়ে ডেল্টা ভ্যারিয়েন্ট এখন ছড়িয়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশে বেড়েছে করোনার সংক্রমণ।

তবে এসব দেশে যে গতিতে করোনার সংক্রমণ বাড়ছে সে হারে বাড়েনি টিকাদান কর্মসূচি। এশিয়ায় টিকা কার্যক্রমে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে মঙ্গোলিয়া। করোনার সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে টিকার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা।

গত বছরের শেষের দিকে ভারতে প্রথম শনাক্ত হয়েছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। ভাইরাসটি ভারতজুড়ে ছড়াতে খুব বেশি সময় নেয়নি। ডেল্টার ধাক্কায় ভেঙে পড়ে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। ভারতে করোনা পরিস্থিতি আগের তুলনায় ভাল হলেও ডেল্টা এখন ছড়িয়েছে এশিয়ার অন্যদেশগুলোতে।