সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ক্ষোভ প্রকাশ করলেন কমল পাটেকর

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত অভিনেতা কমল পাটেকর ভালো নেই। অসুস্থ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে দেখার যেন কেউ নেই। দীর্ঘদিনের সহকর্মীরাও খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন এই শিল্পী। কমল অসুস্থ হয়ে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, ‘গত পাঁচদিন আগে কলকাতা থেকে ফিরেছি। হাতে আগে থেকেই ব্যথা অনুভব হওয়ায় মনে হলো চেকআপ করাই। এরপর চিকিৎসক জানালো আমার হার্টে সমস্যা। দ্রুত ভর্তি হতে হবে। বাধ্য হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছি। তবে হার্টে সমস্যা ধরা পড়ায় যতটুকু না কষ্ট পাচ্ছি তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছি চার দশকের সহকর্মীদের আচরণে। একটি বারের জন্যও কেউ ফোন করে কেমন আছি জিজ্ঞাসা করেনি- এ কেমন আচরণ?’ কমল বলেন, ‘অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নিলে তার মনোবল চাঙা হয়। দীর্ঘদিনের সহকর্মী হিসেবে একটু খোঁজখবর আশা করতেই পারি। যাই হোক কারও কাছে কিছু চাই না। সম্ভব হলে আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন।’ কমল পাটেকর তার চার দশকের অভিনয় জীবনে দুই হাজারেরও বেশি সিনেমায় কাজ করেছেন। তার মুক্তিপ্রতিক্ষীত সিনেমাগুলো হচ্ছে ‘নরসুন্দরী’, ‘বুবুজান’, ‘প্রিয়ারে’, ‘আগুন’, ‘বিক্ষোভ’।এছাড়া প্রস্তুত হচ্ছে, ‘বাঘবন্দি’, ‘চক্কর’, ‘এইতো জীবন’, ‘লটারী’সহ একডজন সিনেমা।