সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

‘গরিবের রাখি সাওয়ান্ত’ রূপে হাজির জয়া

অনলাইন ডেস্ক :

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে এরইমধ্যে দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার এই অভিনেত্রীকে পড়তে হয়েছে নেটিজেনদের সমালোচনায়। চড়া মেকআপে জয়া আহসান একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেই ছবি জয়া ফেসবুকে পোস্ট করলে কেউ তাকে রাখি সাওয়ান্তের সঙ্গে আবার কেউ রানু ম-লের সঙ্গে তুলনা করেছেন। জয়া আহসান ফেসবুক ও ইনস্টাগ্রামে গত ৩০ মে ছবিগুলো পোস্ট করেন। আজকেও একই লুকের কয়েকটি ছবি আপলোড করেন এই অভিনেত্রী। জয়া একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য এই মেকআপ নিয়েছিলেন যা নেটিজেনদের একাংশের পছন্দ হয়নি। অভিনেত্রীকে রানু মন্ডলের সঙ্গে তুলনা করে একজন লিখেছেন: ‘যে মেকআপ আর্টিস্ট রানু ম-লের মেকআপ করেছিল সেই আর্টিস্টই মনে হয় জয়া খালার মেকআপ করেছে।’ তানিয়া চৌধুরী তমা লিখেছেন ‘গরিবের রাখি সাঁওয়ান্ত ফ্রম বাংলাদেশ।’ সাধারণ লুকেই জয়াকে বেশি ভালো লাগে, সেভাবেই এই অভিনেত্রীকে থাকার পরামর্শ দিয়েছেন অনেকে। সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় অভিনয় করছেন জয়া। ইরানের জনপ্রিয় পরিচালক মোরতেজা আরশমোর নতুন সিনেমাতেও তাকে দেখা যাবে। এ ছাড়াও মুক্তির মিছিলে রয়েছে ‘বিউটি সার্কাস’।