সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অভয়ারণ্য কুবির পরিবেশ সচেতনতা সপ্তাহ শুরু

কুবি প্রতিনিধি:
অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে ‘পরিবেশ সচেতনতা সপ্তাহ-২০২২’। কর্মসূচীর প্রথম দিন, রোববার (৫জুন) বিশ্ব পরিবেশ দিবসে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী শালবন বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে পরিবেশ বিষয়ক আলোচনা, কুইজ প্রতিযোগিতার পাশাপাশি পুরস্কার হিসাবে পরিবেশ বন্ধু গাছ বিতরণ করা হয়েছে৷

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত, যুগ্ম সম্পাদক মোহন চক্রবর্তী, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল সিফাত, গুলশান পারভীন প্রমুখ।

কর্মসূচি সম্পর্কে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা পরিবেশ সচেতনতা সপ্তাহ শুরু করেছি৷ ছোটবেলা থেকেই যেন শিক্ষার্থীরা প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে উঠে, তার জন্য স্কুলে ক্যাম্পেইন করা হয়েছে। বৃক্ষরোপণ, মুভি শো, সেমিনারের মতো বিভিন্ন উদ্যোগ রয়েছে আমাদের৷ এর মাধ্যমে মানুষ সচেতন হলে আমাদের উদ্যোগ স্বার্থক হবে।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৫ সাল থেকে প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষাসহ পরিবেশ সংরক্ষণে নানামুখী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।