সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

অক্টোবরে পেছানো হলো ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’

নিজস্ব প্রতিবেদক :

করোনা মহামারির কারণে পিছিয়ে গেল ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০২০’-এর পূর্বনির্ধারিত সূচি। এটি হওয়ার কথা ছিল চলতি বছরের ২৮ সেপ্টেম্বর। কিন্তু এই তারিখ বাতিল ঘোষণা করে অক্টোবরে পেছানো হলো আয়োজনটি। বিএনএস লিমিটেডের আয়োজনে যুক্তরাষ্ট্র জ্যামাইকার ইয়র্ক কলেজ হলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।২০১৬ সালের পর থেকে প্রতিবছরই এ অনুষ্ঠানটি আয়োজন করে থাকেন আমেরিকা প্রবাসী আজগর হোসেন খান বাবু। বাংলাদেশের সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরতে ঢালিউডের প্রায় অর্ধশত সিনে তারকা ও শিল্পী এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন এবারও। এবারের আসরে আরও অংশ নেবেন ঢাকা মিডিয়া ক্লাব লিমিটেড ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) সভাপতি সাংস্কৃতিক সংগঠক অভি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)-এর সাধারণ সম্পাদক দুলাল খান। বাংলাদেশে এ আয়োজনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনির্মাতা ও বঙ্গবন্ধু গবেষক রফিকুল ইসলাম বুলবুল। তিনিই পুরো আয়োজন পিছিয়ে নেওয়ার বিষয়ে নিশ্চিত করেন।