সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আবারও মঞ্চে ‘মাংকি ট্রায়াল’ নাটক নিয়ে আসছে বাতিঘর

অনলাইন ডেস্ক :

নাট্যদল ‘বাতিঘর’-এর ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। ইতোমধ্যেই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে এটি। হয়ে গেছে চারটি প্রদর্শনীও। জেরম লরেন্সন ও রবার্ট এডউইন লি-এর মূল গল্প অবলম্বনে এ নাটকের মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। ‘মাংকি ট্রায়াল’ -এর এর ৫ম প্রদর্শনী আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে। ১৯২৫ সালে আমেরিকার হিলসবোরো শহরের পাবলিক স্কুল শিক্ষক বার্ট্রাম কেইটসের উপর বাটলার আইন লঙ্ঘন করার দায়ে মামলা হয়। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। লেখক, সাংবাদিক ও সমালোচক ই. কে. হর্নবেকের রিপোর্টিং এর মাধ্যমে এই মামলাটি মিডিয়াতে তীব্রভাবে আলোচিত হয় ও পুরো দেশের মনোযোগ আকর্ষণ করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্রাডি এবং আসামীপক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে। বিবিধ ঘটনার উত্থান-পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছায়, যা আদতে আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সুচনা করে। গল্পটি ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা “স্কোপস মাংকি ট্রায়াল”-এর সত্য ঘটনার অবলম্বনে নির্মিত।