সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এক সিনেমায় একসঙ্গে অভিনয়ে তারা

অনলাইন ডেস্ক :

বলিউডের বরেণ্য অভিনেতা জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী ও সানি দেওল। অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তারা। এবার এক সিনেমায় হাজির হবেন ৮০ দশকের এই চার অ্যাকশন হিরো। ‘বাপ’ শিরোনামের এই সিনেমা পরিচালনা করবেন বিবেক চৌহান। বলিউড হাঙ্গামাকে একটি সূত্র বলেন ‘‘বাপ’ সিনেমায় অভিনয় করবেন জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী ও সানি দেওল। সম্ভবত অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে এ সিনেমা নির্মাণ করছেন পরিচালক। আগামী ১৪ জুন মুম্বাইয়ে সিনেমাটির শুটিং শুরু হবে।’’ আহমেদ খান ও জি স্টুডিও প্রযোজনা করবে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। এই চার অভিনেতাকে এক সিনেমায় কখনো দেখা যায়নি। তবে আলাদা আলাদা তারা জুটি বেঁধে অভিনয় করেছেন। যেমনÑ‘যোদ্ধা’ সিনেমায় সঞ্জয় দত্ত-সানি দেওল, ‘খলনায়ক’ সিনেমায় জ্যাকি-সঞ্জয়, ‘বর্ডার’ ও ‘ত্রিদেব’ সিনেমায় দেখা গিয়েছিল সানি-জ্যাকিকে।