সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

৪৪ বছর পূর্তিতে মঞ্চে ‘বোধ’

অনলাইন ডেস্ক :

‘নাটক জীবন থেকে আলাদা কিছু নয়’ এই স্লোগান নিয়ে ১৯৭৮ সালের ১৮ জুন যাত্রা শুরু করে সংলাপ গ্রুপ থিয়েটার। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বিভিন্ন নাট্য প্রযোজনা উপহার দিয়ে চলেছে দর্শকদের। আগামী ১৮ জুন ৪৪ বছর পূর্ণ করতে যাচ্ছে দলটি। সংলাপ গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক মাসুদ আলম বাবু বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বিভিন্ন নাট্য প্রযোজনা উপহার দিয়ে চলেছে সংলাপ। অগণিত দর্শক, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণা ও ভালোবাসায় সুদীর্ঘ পথ পড়ি দিতে সক্ষম হয়েছে। তাই দিবসটি স্মরণ করার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে।’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করেছেন সংলাপ গ্রুপ থিয়েটার। এদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে সংলাপের ২৬তম প্রযোজনা ‘বোধ’। মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন স্বপন দাস। নির্দেশনায় রয়েছেন মোস্তফা হীরা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. হাবীবুর রহমান, মঈনুদ্দীন হাসান খোকন, হিমা মৃধা সোমা, শাকিল আহমেদ, মো. মাইনুল ইসলাম। নাটকটির পোশাক পরিকল্পনা করেছেন চিঠি হাবীব ও সেলিনা আক্তার প্রিয়া, কোরিওগ্রাফি রবিন বসাক, মঞ্চ ও আলোক পরিকল্পনায় পলাশ হেনড্রি সেন, আলোক প্রক্ষেপক ও আবহ সংগীত প্রয়োগ সেলিনা আক্তার প্রিয়া ও ওয়ালিদ আহমাদ চৌধুরী।