সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ফের জুটি বাঁধলেন নিশো-সাফা কবির

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও সাফা কবির। একসঙ্গে বেশ কিছু নাটক-টেলিফিল্মে কাজ করেছেন। ২০২০ সালে সবশেষ ‘শো মেকার’ নাটকে দেখা যায় তাদের। দুই বছরের বিরতি ভেঙে ফের জুটি বাঁধলেন এই যুগল। শিহাব শাহীন পরিচালিত নাম ঠিক না হওয়া একটি ঈদুল আজহার নাটকে দেখা যাবে তাদের। ঈদুল ফিতরের পর শুটিং থেকে বিরতি নিয়েছিলেন সাফা কবির। বিদেশে ছুটি কাটিয়ে কয়েক দিন আগে এই নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেন তিনি। বিরতির পর লাইট-ক্যামেরার সামনে দাঁড়িয়ে খানিকটা নার্ভাস ছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সাফা কবির বলেন ‘মাঝে ছুটি নিয়ে দেশের বাইরে গিয়েছিলাম। প্রায় ১৪ দিন ছুটি কাটিয়ে দেশে ফিরেই এই নাটকের শুটিংয়ে অংশ নেই। যার কারণে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, নার্ভাসও লাগছিল। একে তো শিহাব শাহীন ভাইয়ার কাজ; তিনি প্রপার শট ধরে কাজ করেন; তার উপর সহশিল্পী ছিলেন নিশো ভাইয়া। সবকিছু মিলিয়ে একটু নার্ভাস ছিলাম।’ রোমান্টিক-কমেডি ঘরানার এ নাটকের চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন শিহাব শাহীন-মেজবাহ উদ্দিন সুমন। গত রোববার নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানান সাফা কবির।