সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় নিহত বেড়ে ৭২

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর ঘটনায় তার সমর্থকদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। আর আটক করা হয়েছে ১২ শতাধিক বিক্ষোভকারীকে।

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা জুড়ে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। দেশটির অর্থনৈতিক রাজধানী জোহানেসবার্গসহ বিভিন্ন শহরে অগ্নিসংযোগ, দাঙ্গা, অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম লুটপাটসহ নানা ঘটনা ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। হতাহতের ঘটনার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। সহিংসতা, লুটপাট দেশজুড়ে ছড়িয়ে পড়লে খাদ্য সংকটের শঙ্কা করছেন শাসকরা।