সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিয়ের ৩ মাস পর মা হলেন দিয়া মির্জা

অনলাইন ডেস্ক :

বিয়ের ৩ মাস পর মা হলেন বলিউড নায়িকা ও বিউটি কুইন দিয়া মির্জা। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। স্বামী বৈভব রেখির সঙ্গে এটি দিয়ার প্রথম সন্তান। এই দম্পতি ছেলের নাম রেখেছেন অভ্যান আজাদ রেখি। নির্ধারিত সময়ের আগেই অভ্যান পৃথিবীতে এসেছে। গত ১৪ মে তার জন্ম হয়। তাকে এখন নিওনাটাল আইসিইউ-তে রাখা হয়েছে। বুধবার (১৪ জুলাই) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে এসব তথ্য জানিয়েছেন দিয়া।

গত ফেব্রুয়ারিতে বৈভব রেখিকে বিয়ের করেন এই অভিনেত্রী। বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি।

এর আগে নির্মাতা সাহিল সাংঘাকে বিয়ে করেছিলেন দিয়া মির্জা। সিনেমার চিত্রনাট্য শোনাতে গিয়ে দিয়ার সঙ্গে সাহিলের ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর ছয় বছর প্রেম করেন তারা। ২০১৪ সালে বিয়ে করেন দিয়া ও সাহিল। কিন্তু ২০১৯ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি।