সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পারিবারিক কারণে দেশে ফিরলেন মুশফিক

অনলাইন ডেস্ক :

একদিন আগেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা জানিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু এখন জানা গেল, সাদা বলের দুই সিরিজেই খেলা হচ্ছে না তার। করোনাক্রান্ত বাবা-মায়ের জন্য দেশে ফিরেছেন তিনি। বুধবার বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবির বিবৃতি অনুযায়ী, পারিবারিক কারণে ফের সিদ্ধান্ত বদলে দেশে ফিরতে হয়েছে মুশফিককে। তবে এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না তার। অর্থাৎ সাদা বলের দুই সিরিজ থেকেই সরে দাঁড়াচ্ছেন তিনি। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুশফিকের অংশগ্রহণ অনিশ্চয়তায় পড়ে গেল। তবে সিরিজের ভবিষ্যৎ নিয়েই এখনও শঙ্কা রয়ে গেছে। কারণ করোনা পরিস্থিতির অবনতির কারণে পুরো দেশেই এখন কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তবে ১৫ জুলাই থেকে চলমান বিধি-নিষেধে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু ঈদের পর ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধি-নিষেধের সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।