সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এবার পদ্মা সেতু নিয়ে চলচ্চিত্র

অনলাইন ডেস্ক :

পদ্মা সেতু নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে গান। এবার হলো সিনেমা। বাংলার মানুষের গৌরব ও স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত ছবিটির নাম রাখা হয়েছে ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’। আলী আজাদের পরিচালনায় এরইমধ্যে শেষ হয়েছে এর শুটিং। বর্তমানে সিনেমাটি আছে সম্পাদনার টেবিলে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। পুরো চলচ্চিত্রের শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকায়। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন ও অলিভিয়া মাইশা। আরও আছেন রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমুখ। নির্মাতা আলী আজাদের ভাষ্য, ‘পদ্মা সেতু আমাদের গর্বের সম্পদ, অহংকারের নিদর্শন। এ সেতু আমাদের মর্যাদার প্রতীক, আত্মসম্মানের প্রতীক, কারও কাছে মাথা নত না করে মাথা উঁচু করার প্রতীক, সক্ষমতার প্রতীক, উন্নয়নের প্রতীক এবং সর্বোপরি আমরা পারি তা প্রমাণের প্রতীক। আমার সিনেমায় তাই উঠে এসেছে। আশা করছি, চলতি মাসেই এটি সেন্সরে জমা পড়বে।’ নির্মাণের পাশাপাশি এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য এর কাজ করেছেন আলী আজাদ। পরিচালক আরও বলেন, ‘পদ্মা সেতুকে নিয়ে আমারা প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। দর্শকদের ব্যতিক্রমধর্মী গল্পটি দেখার অনুরোধ করবো। আশা করি, তারা নিরাশ হবেন না।’ জাফর ইকবাল সিদ্দিকী (এন,ডি,সি) নিবেদিত ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা টকিজ। পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া