সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ববির মন খারাপ

অনলাইন ডেস্ক :

সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বানভাসি মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। এ সময় তার নির্মাণাধীন সিনেমা ‘ময়ূরাক্ষী’ টিমও তার সঙ্গে থাকবে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে এক ভিডিওবার্তায় ববি বলেন, ‘আমি আসলে একটা মন খারাপের কথা বলতে এসেছি। খুব বেশি খারাপ লাগছে বানভাসিদের জন্য। তাই আমি এবং আমার ‘ময়ূরাক্ষী’ সিনেমার টিমের পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা। সেই সঙ্গে যতটুকু সম্ভব তা নিয়ে আমরা তাদের সাপোর্ট করছি। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে যার যা আছে তাই নিয়ে বন্যার্ত সিলেটবাসীর পাশে থাকবেন।’ ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’র শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী আগস্টে সিনেমাটি মুক্তি দেবেন বলেও জানান এর নির্মাতা। ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিনয়ের পাশপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা।