সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পদত্যাগের সিদ্ধান্ত ইউনিসেফ প্রধানের

অনলাইন ডেস্ক :

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফরে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার জাতিসংঘের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক একটি স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলার তিনি ইউনিসেফ প্রধান এই সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর সাবেক প্রধান হেনরিয়েটাকে ২০১৮ সালে নিয়োগ দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউনিসেফ প্রধান হিসেবে নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনিসেফে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাতজন। এরা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলার বৈশ্বিক উদ্যোগে ইউনিসিফের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশুদের জীবন উন্নয়নে তার সেবা ও সংস্থাটিতে তার অনুপ্রেরণাদায়ী ভূমিকার গুতেরেস ধন্যবাদ জানিয়েছেন।

মুখপাত্র আরও বলেন, তার নেতৃত্বের ফলে ইউনিসেফ এখন বৃহত্তর সরকারি ও বেসরকারি খাতের অংশীদার এবং এসডিজি অর্জনে দৃঢ় মনোযোগী।