সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

গরু পাচার মামলায় দেবকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক :

কলকাতার অভিনেতা ও পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য ও চিত্রনায়ক দেবকে গরু পাচার মামলায় তলব করেছিল সিবিআই। তাকে তলবের পর টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার ইডির সামনে হাজির হন দেব। তাকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গরু পাচার কা-ের আর্থিক লেনদেনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। এবারই প্রথম ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন দেব। গরু পাচার মামলায় দেবকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তারপর দেব বলেছিলেন, ‘আমি বেশি কিছু বলতে পারব না। একজন ব্যক্তিকে চিনি কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্ত এনামুল হককে চিনি না। মনে হয় আমাকে আর ডাকবে না। ’অপর একটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গরু পাচার কা-ে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে নগদ কয়েক লাখ রুপি, ঘড়িসহ বেশ কিছু উপহার নিয়েছেন দেব। এটি ২০১৭-১৮ সালের ঘটনা। এসব তথ্য সিবিআইকে জানান এনামুল হক নিজেই।