সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

কিয়ারার গোপন তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক :

সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির সম্পর্ক এখন বলিউডের সর্বত্র। ২০২১ সাল থেকেই একসঙ্গে আছেন তাঁরা। অনেকবার একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্কের আভাস দিয়ে গিয়েছেন, যদিও মুখে স্বীকার করেননি কখনোই। তবে কিয়ারা অবশেষে মেনে নিলেন তাঁর ফোনের স্পিড ডায়েলে রয়েছে সিদ্ধার্থ মলহোত্রার ফোন নম্বর। ২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করেন সিদ্ধার্থ আর কিয়ারা। এরপর কখনো বলিউড পার্টি, কখনও ইভেন্ট আবার কখনও ঘুরতে গিয়েছেন একসঙ্গে। মাঝে শোনা গিয়েছিল ব্রেকআপ হয়ে গেছে দু’জনের। যদিও পরে নিজেদের সমস্যা মিটিয়ে ফের একসঙ্গে হয়ে যান দুই তারকা বলেই বিশ্বাস। আরও পড়ুন: ‘সেরা বউ হবে কিয়ারা’, দাবি নীতুর! বিয়ে নাকি সামনে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে? ‘যুগ যুগ জিও’ ছবির প্রোমোশনেই বরুণের কাছে জানতে চাওয়া হয় কিয়ারার ফোনের স্পিড ডায়েলে কার ফোন নম্বর রয়েছে। আর এতে সময় নষ্ট না করেই বরুণ জানিয়ে দেয় সিদ্ধার্থের নাম। কিয়ারা এই কথার জবাবে বলেন, তাঁর ম্যানেজারের নম্বরও আছে স্পিড ডায়েলে। সঙ্গে হালকা হাসি দিয়ে সম্মতি দেন সিদ্ধার্থের নামেও। বক্স অফিসে ভালো ফল করেছে কিয়ারারা শেষ ছবি ‘ভুল ভুলাইয়া ২’। মুক্তির অপেক্ষায় বরুণ ধাওয়ানের সঙ্গে ‘যুগ যুগ জিও’। রোহিত শেট্টির নতুন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা মিলবে সিদ্ধার্থের। এছাড়াও পাইপলাইনে আছে ‘থ্যাঙ্ক গড’, ‘মিশন মজনু’, ‘যোদ্ধা’।