সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

৬৪ বছর পর ভুমির মালিকানা ফিরে পেলো সিসিক

এস,এ শফি, সিলেট :
৬৪ বছর পর দখল হওয়া জায়গা সাড়ে ২৫ শতক জায়গা অবশেষে উদ্ধার করেছে সিলেট সিটি কর্পোরেশন । দুই সপ্তাহ আগে পাওয়া হাইকোর্টের রায়ে ভুমির মালিকানা ফিরে পায় সিসিক। এসময় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। ভেঙ্গে দেওয়া হয় ওই ভুমির স্থাপনা । বর্তমান বাজার মুল্য অনুসারে জায়গাটির মুল্য আট কোটি টাকার উপরে ।
১৯৫৬ সালের খতিয়ান অনুসারে এই বিশাল ভুমির মুল মালিকানা ছিল স্থানীয় সরকারের। কিন্তু স্থানীয় অধিবাসী আব্বাস উদ্দিন গং নগরীর সোবহানীঘাটস্থ প্রায় ২৬ ডেসিমেল এই জায়গাটি দীর্ঘদিন ধরে মামলার মাধ্যমে নিজেদের দাবি করে ভোগ দখল করে আসছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। ৬৪ বছর পরে আদালতে রায়ের পর ভুমির মালিকানা ছাড়তে হয় আব্বাস গংকে।
বৃহস্পতিবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন রুমা পুনুরুদ্ধার হওয়া এই বিশাল ভুমি পরিদর্শনে আসেন । এসময় তাদের সাথে ছিলেন সিসিকের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, তৌফিক বক্স লিপন, ছপ্যফুল আমিন বাকের প্রমুখ।
এক সপ্তাহ আগেই হাইকোর্টের এক আদেশে জায়গার মালিকানা ফিরে পায় সিলেট সিটি কর্পোরেশন । আদালত জমির দখল বুঝে নিতে সিসিকের পক্ষে রায় দেন। জায়গার মালিকানা ফিরে পেয়ে সিসিক মেয়র আরিফুল হক বলেন এই রায়ের মাধ্যমে প্রমান হলো কেউ সরকারের সম্পত্তি অবৈধ ভাবে ভোগ দখল করে রাখতে পারবেনা । যত দিনই হোক তা ফেরত দিতে হবে। তিনি বলেন দেখভালের অভাবে এভাবে সিসিকের অনেক সম্পত্তি বেহাত হয়েছে। আগামীতেও সিসিকের দখল হওয়া সম্পত্তি এভাবে উদ্ধার করা হবে।
আপাতত এই স্থানে কি করা হবে সেটা নির্ধারন করা হয়নি। জায়গাটিকে বসবাসের উপযোগী করতে কাজ করছে সিসিক।