সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

জার্মানিতে ভয়াবহ বন্যায় নিহত ১৯, নিখোঁজ অসংখ্য

অনলাইন ডেস্ক :

জার্মানিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ভবন ধসে কমপক্ষে ১৯ জন নিহত এবং অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন।

দেশটির পশ্চিমাঞ্চলীয় কাউন্টির ইউসকারচেনের কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৫ জুলাই) জানিয়েছে, বন্যার কারণে সেখানে আট জনের মৃত্যু হয়েছে। ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছে।

পশ্চিমাঞ্চলীয় শহর কোবেলঞ্জের পুলিশ জানিয়েছে, আহরওয়েলার কাউন্টিতে চারজন মারা গেছেন এবং প্রায় ৫০ জন মানুষ তাদের বাড়ির ছাদে আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলেছে।

পুলিশ জানিয়েছে, শুল্ড গ্রামে ছয়টি ঘর ভেঙে পড়েছে। অনেক লোক সেখানে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

জার্মান আবহাওয়া সংস্থা ডিডব্লিউডি পূর্বাভাসে জানিয়েছে যে, বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

এদিকে দেশটির প্রতিবেশি বেলজিয়ামেও বন্যায় দুজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।