সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

দুই দিনে ‘যুগ যুগ জিও’র আয় ২২ কোটি

অনলাইন ডেস্ক :

বরুণ ধাওয়ানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘যুগ যুগ জিও’। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। রাজ মেহতার পরিচালনায় এতে বরুণের নায়িকা কিয়ারা আদভানি। আরও আছেন অনিল কাপুর, নীতু কাপুর ও মনীশ পল। সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে। মুক্তির দ্বিতীয় দিনে এটি আয় করেছে ২২ কোটি রুপি। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, সন্ধ্যা এবং রাতের শোতে সিনেমাটি সবচেয়ে ভালো ব্যবসা করছে। নির্মাতারা ভেবেছিলেন মহামারি করোনার জন্য হয়তো সিনেমাটি তেমন ব্যবসা করবে না। তবে প্রথম দিন থেকেই ভালো আয় করছে সিনেমাটি। এরইমধ্যে পরিচালক আশা করছেন সিনেমাটি ভালো ব্যবসার দিকে যাচ্ছে। বিশেষ করে দিল্লী, মুম্বাই, জয়পুরের মতো শহরগুলোতে খুব ভালো সাড়া ফেলেছে ছবিটি। এদিকে সম্প্রতি ভারতে করোনা সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় অনেক কিছুতেই শিথিল অবস্থা নেমে এসেছে। লকডাউন না হলেও মানতে হচ্ছে অনেক বিধি নিষেধ। সেই আওতায় হলগুলো এখনো পড়েনি। তবে সেটা হলে টিকিট বিক্রি অর্ধেকে নেমে যাবে। এতে করে সিনেমার ক্ষতি হবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন ‘যুগ যুগ জিও’ সিনেমার টিম।