সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

অবশেষে সেন্সরে ‘হাওয়া’

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্র নির্মাণ করতে পরিচালককে অনেক কাঠখড় পোড়াতে হয়। যে কারণে তিন বছর আগে শুরু হয়েও আটকে ছিল ‘হাওয়া’ সিনেমার কাজ। অবশেষে ‘হাওয়া’-এর পালে হাওয়া লেগেছে। শুধু কি তাই, পালে হাওয়া পেতে এরইমধ্যে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে সিনেমাটি। সেন্সর সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি চলতি বছরের শেষের দিকে মুক্তি দেওয়া হবে। মুক্তিকে সামনে রেখে পোস্টার প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাতে সিনেমার প্রায় সব কলাকুশলীকে দেখা যায়। চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সুমন আনোয়ারদের মধ্যমণি হয়ে আছেন লাল রঙের হাফপ্যান্ট পরা অচেতন শরিফুল রাজ! পোস্টারটি ডিজাইন করেছেন সব্যসাচী মিস্ত্রী। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও পরিচালক নিজে। নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।