সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নয়া মিশনে এলিনা শাম্মী

অনলাইন ডেস্ক :

বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন এ সময়ের অভিনেত্রী এলিনা শাম্মী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও অভিনয় করেছেন তিনি। এবার ‘এমআর-নাইন’ সিনেমায় নাম লেখালেন এই অভিনেত্রী। ‘মাসুদ রানা: ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। দুই দিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এলিনা। তা জানিয়ে এ অভিনেত্রী বলেনÑ‘চরিত্র সম্পর্কে এখনই বলা বারণ। তবে চরিত্রটি গুরুত্বপূর্ণ। রাজধানীর মিরপুর সুইমিং কমপ্লেক্সে গত বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হয়েছে, চলবে ২৯ জুন পর্যন্ত। সিনেমার পরিচালক আসিফ আকবর। তার পরিচালনায় আমেরিকার লাস ভেগাসে হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।’ সিনেমাটিতে আরো অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান (পয়জন), হলিউড অভিনেতা নিকো ফস্টার (আর্মি অব ওয়ান), বলিউড অভিনেতা ওমি বৈদ্য (থ্রি ইডিয়টস), হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস (উলফ ওয়ারিয়র টু), আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল (দ্য কুইন অব ভার্সাই)। এ ছাড়াও আনিসুর রহমান মিলন এবং শহিদুল আলম সাচ্চু যুক্ত হয়েছেন ‘এমআর-নাইন’ সিনেমায়। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেনÑবাংলাদেশি অভিনেতা এ বি এম সুমন। ‘এমআর-নাইন’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন আসিফ আকবর, আবদুল আজিজ এবং নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে।