সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বাবা-মা হচ্ছেন রণবীর-আলিয়া

অনলাইন ডেস্ক :

মা হতে চলেছেন আলিয়া ভাট। সোমবার (২৭ জুন) সকালে ইনস্টাগ্রামে এই খবর নিজেই জানালেন অভিনেত্রী। বলিউডের অন্যতম জনপ্রিয় দুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এপ্রিলে বিয়ে হয়েছে এই জুটির। সোমবার (২৭ জুন) সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, তিনি চিকিৎসকের চেম্বারে। পরীক্ষা করাচ্ছেন গর্ভের। তিনি সন্তানসম্ভবা। আলিয়া সঙ্গে লিখেও দিয়েছেন, ‘আমাদের সন্তানৃআসছে।’ ছবিতে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে, আলিয়ার পাশে বসে রয়েছেন রণবীরও। এই পোস্টের কমেন্ট বক্স ভাসছে শুভকামনায়। শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া সহ বলিউডের অনেক তারকাও। চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে করেন আলিয়া আর রণবীর। এটি বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত বিয়েগুলোর একটি ছিল। সামনেই রণবীর এবং আলিয়ার নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে। তা নিয়েও ভক্তদের মধ্যে উত্তেজনা কম নয়। সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে আলিয়ার মা হওয়ার খবর। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা