সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নতুল লুকে হাজির আল্লু অর্জুন

অনলাইন ডেস্ক :

বক্স অফিসে একাই ঝড় তুলতে পারেন ‘পুষ্পা: দ্য রাইজ’ তারকা আল্লু অর্জুন। পুরো ভারত জুড়ে অসংখ্য ভক্ত তার। সম্প্রতি তার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যা দেখে ভক্তদের চোখ কপালে উঠেছে। সকলের মনেই প্রশ্ন, এ কী হাল আল্লুর? ছবিটিতে ঢোলা টি শার্ট এবং কালো ট্রাউজারে দেখা গিয়েছে দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে। গাল ভর্তি দাড়ি-গোঁফ, চোখে কালো চশমা, ঝাঁকড়া চুল। শরীরে মেদ বেড়েছে অনেক। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। নেটিজেনদের একাংশের দাবি, ‘অনেক ওজন বেড়ে গেছে আল্লু অর্জুনের’। কেউ কেউ বলেছেন, ‘বয়স বেড়ে গেছে।’ আবার কেউ বলছেন, ‘নতুন কোনো ছবির লুকের জন্যই হয়তো এত পরিবর্তন।’ আল্লু অর্জুন বর্তমানে ব্যস্ত ‘পুষ্পা ২’-এর শুটিং নিয়ে। এই ছবির বাজেট ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর বাজেট ছিল ১৯৩ কোটি। ‘পুষ্পা ২’-এর বাজেট হতে চলেছে ৪০০ কোটি। সূত্র: বলিউড লাইফ