সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

তৌসিফ-তিশার বিয়ে নিয়ে বিস্ময়কর গল্প!

অনলাইন ডেস্ক :

আসিফ বিদেশ থেকে পড়াশুনা করে মাত্র দেশের মাটিতে পা রাখলো। বিমানবন্দর থেকে বাবার সঙ্গে বাসার গেটে আসতেই বাজতে শুরু করলো ব্যান্ড পার্টি! রীতিমতো ঘাবড়ে গেল আসিফ। তবে কি তার অজান্তেই বিয়ের পাত্রী আর আয়োজন সব ঠিক করে রেখেছে তার পরিবার! আজই কি বিয়ে? তাহলে পাত্রী কে? বিয়ে নিয়ে মজার ও বিস্ময়কর এমন গল্প লিখেছেন গীতিকবি স্নেহাশীষ ঘোষ। আর সেটি নিয়ে ঈদের নাটক ‘ওয়েডিং ডায়েরি’ নির্মাণ করলেন রাফাত মজুমদার রিংকু। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নির্মাতা রিংকু জানান, সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটির শুরুটা ব্যান্ড পার্টি দিয়ে হলেও গল্পের গভীরতা অনেক। কারণ, এই গল্পের নায়ক আসিফের পাত্রী হিসেবে যুক্ত হয় স্বাধীনচেতা দেশপ্রেমী প্রীতি। যে এখনই বিয়ের জন্য প্রস্তুত নন এবং করলেও দেশ ছাড়তে নারাজ। যদিও গল্পের শেষটাতে থাকছে অন্যরকম চমক আর ভেতরটাতে নানা পারিবারিক জটিলতা। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ওয়েডিং ডায়েরি’ উন্মুক্ত হবে আসছে কোরবানির ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।