সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

গ্রিন কার্ড পেলেন শাকিব খান!

অনলাইন ডেস্ক :

গত নভেম্বরে দেশ ছেড়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। উদ্দেশ্য, স্বপ্নের দেশ আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগটা নেওয়া। নভেম্বরের পর আর দেশে ফেরেননি এই তারকা। মাটি আঁকড়ে ছিলেন মার্কিন মুলুকে। অবশেষে এলো সেই কাক্সিক্ষত খামটি। পেলেন বাইডেনের দেশের প্রিন্ট করা গ্রিন কার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকা প্রবাসী শাকিবের ঘনিষ্ঠ দুইজন। এরমধ্যে একজন জানান, নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। আমেরিকায় টানা তার ছয় মাস থাকার বিষয়টিও পূরণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন। অন্যদিকে, আরেকজন জানান, আগামী জুলাইয়ের ৬ তারিখ আমেরিকা ছাড়বেন শাকিব। আসবেন দেশে। ঢাকায় পৌঁছাবেন ৮ তারিখ। আমেরিকাতে হবে নতুন ছবি ‘রাজকুমার’। জানা যায়, এ সিনেমার জন্য আবারও দ্রুততম সময়ে দেশটিতে ফিরে যেতে হবে তাকে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ শাকিবের জন্মদিনে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হয় ‘রাজকুমার’ ছবির মহরত। শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন মঞ্চশিল্পী কোর্টনি কফিকে। নায়কের এসকে ফিল্মসের সঙ্গে এর সহযোগী প্রযোজক হিসেবে আছেন আমেরিকা প্রবাসী জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। জুলাইয়ের শেষে এর কাজ শুরু হওয়ার কথা।