সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

জুটিবদ্ধ মোশাররফ-তারিন

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও তারিন জাহান। অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছেন। অনেকটা সময় পর ফের জুটি বাঁধলেন তারা। ‘উত্তরাধিকার’ শিরোনামে একটি একক নাটকে দেখা যাবে মোশাররফ করিম-তারিন জাহানকে। শামীম সিকদারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান। নির্মাতা জানান, রুমা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকের মেয়ে তারিন জাহানকে ভালোবাসে বিয়ে করেন মার্জিত ও শান্ত স্বভাবের মোশাররফ করিম। শ্বশুরালয়ে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে দারুণ সুখের সংসার তাদের। সেই সংসারে অশান্তি বাধে সন্তান নিয়ে। সেই অশান্তি গল্পের বাঁকবদল করে। নাটকটিতে মোশাররফ-তারিন ছাড়া অভিনয় করেছেন মায়মুনা ফেরদৌস মম, আজহারুল হক আদিল, শামীম সিকদার, তুহিন হোসেন প্রমুখ। ঈদুল আজহায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।