সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নিউ জিল্যান্ডে ৬ মাঠে ৬ ম্যাচ ফারজানা-নিগারদের

অনলাইন ডেস্ক :

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মতো নিউ জিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। আগামী ডিসেম্বরের এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। দুই সংস্করণে ছয় ম্যাচের প্রতিটি হবে আলাদা ছয়টি মাঠে। ২০২২-২৩ মৌসুমে ঘরের মাঠে পুরুষ ও নারী দলের ক্রিকেট সূচি মঙ্গলবার (২৮ জুন) প্রকাশ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। নিগার সুলতানা, ফারজানা হকদের সিরিজ শুরু হবে ২০ ওভারের ক্রিকেট দিয়ে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ২ ডিসেম্বর হবে প্রথম টি-টোয়েন্টি। ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ, কুইন্সটাউনের জন ডেভিস ওভালে ৭ ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ, যেখানে বাংলাদেশ খেলবে প্রথমবার। ১১ ডিসেম্বর প্রথম ম্যাচ হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। ১৪ ডিসেম্বর নেপিয়ারের ম্যাকলিন পার্কে দ্বিতীয় ও ১৮ ডিসেম্বর হ্যামিল্টনের সেডন পার্কে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ‘হোয়াইট ফার্নস’ বলে পরিচিতি নিউ জিল্যান্ডের মেয়েদের দলের বিপক্ষে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সিরিজ। এখন পর্যন্ত দুই সংস্করণে দল দুটি খেলেছে কেবল একটি করে ম্যাচ। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে বাংলাদেশ হেরেছিল ১৭ রানে। এই বছরের শুরুতে নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ডানেডিনে বৃষ্টিবিঘিœত ম্যাচে বাংলাদেশের হার ছিল ৯ উইকেটে।