সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু ত্রিদেশীয় সিরিজ

অনলাইন ডেস্ক :

অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। সিরিজে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের সব পক্ষের সম্মতি পাওয়ার পর এবার সিরিজের সূচি ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। ৮ অক্টোবর স্বাগতিক ও পাকিস্তানের ম্যাচ। বাবর আজমের দলের বিপক্ষে কিউইদের পরের ম্যাচ ৯ অক্টোবর। বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকরা খেলবে ৯ ও ১২ অক্টোবর। ১৩ অক্টোবর বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে। ১৪ অক্টোবর হবে ফাইনাল। সিরিজের ফরম্যাট হবে ডাবল হেডার, তথা প্রথম পর্বে তিন দেশই একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি-
বাংলাদেশ-পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)
বাংলাদেশ-পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)
ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)