সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মা হতে চলেছেন সোনম কাপুর

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন প্রেম করে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, মা হতে চলেছেন তিনি। বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে লন্ডনে ছিলেন সোনম। সম্প্রতি ভারতে ফিরেছেন। বিমানবন্দরে ফটো সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছেন তিনি। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশ পেয়েছে। এরপর থেকেই সোনমের মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। ছবিতে সোনমকে অনেক ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। ছবির নিচে নেটিজেনদের একজন প্রশ্ন করেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা’। অপর একজন লিখেছেন, ‘মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।’ যদিও এ বিষয়ে এখনো এই অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। গুঞ্জন নিয়েও এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি এই অভিনেত্রী। এ ছাড়া সোনমের মা হওয়ার গুঞ্জন এবারই প্রথম নয়। বিয়ের পর থেকে অনেকবারই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গেছে। এদিকে বিমানবন্দরে সোনমকে নিতে গিয়েছিলেন তার বাবা অভিনেতা অনিল কাপুর। দীর্ঘদিন পর বাবাকে দেখে কেঁদে ফেলেন তিনি। সোনমের পরবর্তী সিনেমা ‘ব্লাইন্ড’। এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ।