সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

টপ মডেল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রিয়তি

অনলাইন ডেস্ক :

কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। আয়ারল্যান্ডের নাগরিক এই সুন্দরী নিজেই সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি টপ মডেল এওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত। অনুভূতি প্রকাশ করে জানান, ‘আমি এতোই আবেগ আপ্লুত হয়ে আছি যে অনুভূতি প্রকাশ করতে পারছি না। কান চলচ্চিত্র উৎসবের মতো সম্মানিত আসরে সেরা মডেল হওয়া; এই আনন্দ প্রকাশের আসলে ভাষা নেই আমার কাছে।’ প্রিয়তী আরও জানান, এবারে কান উৎসবের আয়োজক দেশ ফ্রান্সসহ বিশ্বের নানা দেশের মডেলরা এখানে অংশ নিয়ে। তাদের মধ্যে থেকে টপ মডেলের এওয়ার্ড পেয়েছেন প্রিয়তি। প্রসঙ্গত, বাংলাদেশের মেয়ে । তার ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে চলে যান আয়ারল্যান্ডে। সেখানে মডেলিং শুরু করেন তিনি। এরপর অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। নানা দেশে নানা পুরস্কার ও স্বীকৃতি অর্জন করে নিয়েছেন তিনি। গেল বইমেলায় লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন প্রিয়তি। পেশাগতভাবে বৈমানিক হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে আয়ারল্যান্ডেই বাস করছেন।