সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

আবারও বড় পর্দায় ফিরছেন ক্যামেরন ডিয়াজ

অনলাইন ডেস্ক :

আট বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। অভিনেতা জেমি ফক্সের সাথে ‘ব্যাক ইন অ্যাকশন’ নামক একটি নেটফ্লিক্স মুভিতে অভিনয় করবেন তিনি। এর আগে ২০১৪ সালে ফক্সের সাথে ‘অ্যানি’ মুভিতে অভিনয় করেন তিনি। ২০১৮ সালে হলিউড থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন ডিয়াজ। অভিনয়ে ফেরার ঘোষণা দিয়ে ডিয়াজ ইন্সটাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। তবে, নেটফ্লিক্স এখনো মুভিটি মুক্তির তারিখ নির্ধারণ না করলেও এ বছরই কাজ শুরু হতে পারে বলে টুইটারে জানিয়েছে ফক্স। সিএনএন এর প্রতিবেদন থেকে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে হলিউডে ততটা সক্রিয় না থাকলেও একটি অরগানিক ওয়াইন লেবেল চালু করা নিয়ে ব্যস্ত ছিলেন ক্যামেরন ডিয়াজ। গত বছর তিনি বলেছিলেন, একজন মা হয়ে এখন তিনি ১৬ ঘণ্টা সিনেমার সেটে থাকার কথা কল্পনাও করতে পারেন না। ২০১৫ সালে গায়ক বেঞ্জি ম্যাডেনকে বিয়ে করেন ক্যামেরন ডিয়াজ। ২০২০ এ সন্তানের মা হন তিনি।