সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ডামুড্যায় শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার পক্ষ থেকে সাভার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল সরকারকে হত্যা এবং নড়াইল কলেজের শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক কর্মচারীরা উপজেলা চত্তরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আলমগীর হোসেনের সঞ্চালনায় ডামুড্যা পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন একজন আদর্শ শিক্ষকে হত্যা করায় এবং লাঞ্ছিত করায় আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশ সরকারের কাছে দাবী জানাই। এ সময় স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব ইমাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আলমগীর হোসেন, দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগী হোসেন।