সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ফিলিপাইনের রাভিনা এবার বিশ্বসেরা ট্রান্স সুন্দরী

অনলাইন ডেস্ক :

ট্রান্সজেন্ডার নারীদের নিয়ে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল কুইন ২০২২ জিতলেন ফিলিপাইনের সুন্দরী ফুশিয়া আনে রাভিনা। সম্প্রতি থাইল্যান্ডের পাতায়ায় আয়োজিত কনটেস্টের ফাইনালে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ২৭ বছর বয়সী উদ্যোক্তা রাভিনা ফিলিপাইনের কেবু প্রদেশের বাসিন্দা। ২০০৪ সাল থেকে মিস ইন্টারন্যাশনাল কুইন প্রতিযোগিতার আয়োজন শুরু হয়। পুরুষ হিসেবে জন্ম নিলেও পরবর্তীতে নারীতে রূপান্তরিত ট্রান্স নারীদের নিয়ে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। প্রতি বছর আয়োজন হলেও ২০২১ সালে কোভিড-১৯ মহামারির জন্য কর্তৃপক্ষ প্রতিযোগিতাটি স্থগিত রাখা হয়। চলতি বছর প্রতিযোগিতার জন্য প্রাইডের মাসকেই বেছে নিয়েছেন আয়োজকরা। এবারের আয়োজনের থিম ছিল ‘প্রাইড টুগেদার’। এবার প্রতিযোগিতায় রাভিনা ছাড়াও ২৩ প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন কলম্বিয়ার সুন্দরী ইয়েসমিন হিমেনিথ। অন্যদিকে তৃতীয় হয়েছেন ফ্রান্সের আয়লা শ্যানেল। রাভিনা তৃতীয় ফিলিপিনো হিসেবে এই প্রতিযোগিতার মুকুট মাথায় তুললেন।